ছিদ্দিকী আকবর তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা : বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ছিদ্দিকী আকবর তাহেরিয়া উম্মীদ আলী শাহ সুন্নিয়া মাদ্রাসা ও ভাদালিয়া ইসলামী সুন্নী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুর ১২টায় ছিদ্দিকী আকবর তাহারিয়া উম্মীদ আলী শাহ সুন্নিয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুন্নি নূরানী বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী। প্রধান অতিথির বক্তব্যে আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ধর্মীয় দায়িত্ব। তিনি অসহায় মানুষের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ গোলাম কিবরিয়া, আব্দুল জব্বার, আবুল কাশেম তাহেরী, আনিস বিন ইউনুস, মাওলানা আরিফুল ইসলাম, সাহাব উদ্দিন, মাওলানা মহিউদ্দিন ফারুকী, রফিকুল করিম, মাওলানা হাফিজ উল্লাহ রাশেদুল ইসলাম, মাওলানা আবুল কালাম রেজভী, হাফেজ শওকত আলী, হাফেজ নেজাম উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক–শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবার এবং এলাকার অসহায় মানুষের হাতে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী ফাউন্ডেশন : ‘এই ত্রাণ কোনো দান না, এটা আপনাদের হক। বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়ানো এটাই ইসলামের শিক্ষা, এটাই মানবতার শিক্ষা’। গত ১৫ জুলাই আধ্যাত্মিক ও মানবসেবামূলক সংস্থা আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.)’র ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিরুল হুজ্জাজ শাহসুফী আল্লামা ইয়াছিন মাহমুদ সিদ্দিকী ওয়াজেদীর (মা.জি.আ.) নির্দেশনায় চটগ্রাম, চকরিয়া, সাতকানিয়া, বান্দরবান, বাঁশখালী, আনোয়ারা সহ বিভিন্ন জায়গায় অসহায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ প্রদান কালে শাহজাদা আলহাজ্ব মুহাম্মদ সাইফুদ্দিন জহুর ওয়াজেদী উপরোক্ত কথাগুলো বলেন। এই সময় উপস্থিত ছিলেন শাহজাদা আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দিন জহুর ওয়াজেদী, আলহাজ্ব এস.এম রিদওয়ান, মোহাম্মদ নাজিম উদ্দিন আমির, মুরাদ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ টিপু, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ জালাল প্রমুখ।
গাউসিয়া কমিটি বরমা ইউনিয়ন : চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটি বাংলাদেশ–এর উদ্যোগে শুক্রবার বিকালে পশ্চিম চর–বরমা গাউসিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হাজী মফজল রওশন হেফজখানা ও ইয়াতিমখানা মাঠে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। বরমা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ ফোরকান সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মাস্টার মুহাম্মদ হাবিব উল্লাহ। সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ফেরদৌস আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ ওসমান গণি। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর মুহাম্মদ আব্দুল মন্নান চৌধুরী, চট্টগ্রাম বন্দর খাদ্য নিয়ন্ত্রক (জেটি) এর পরিচালক লায়ন মুহাম্মদ ফরিদুল আলম তৌহিদ, পশ্চিম চর–বরমা গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও হাজী মফজল রওশন হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মুহাম্মদ শের আলী খান, বরমা ইউনিয়ন এল ডি পির সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক রাশেদ, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক তালুকদার, চন্দনাইশ উপজেলা গাউসিয়া কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জি এম শাহাদত হোসাইন মানিক, ব্যাবসায়ী মুহাম্মদ মহিউদ্দিন। উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আব্দুল মন্নান চৌধুরী, মুহাম্মদ আব্দুল মতিন, মাষ্টার জসিম উদ্দিন, শফিকুল ইসলাম, এম এ সাঈদ আসিফ, আবদুল মালেক, জাহেদ হোসেন খান, দেলোয়ার হোসেন, মুহাম্মদ রবিন প্রমূখ।
চট্টগ্রাম সমিতি রিয়াদ : চট্টগ্রাম সমিতি সৌদি আরব রিয়াদের উদ্যোগে ১৬ জুলাই (বৃহস্পতিবার) চট্টগ্রামের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। নেতৃবৃন্দ বলেন, চট্রগ্রাম সমিতি রিয়াদ প্রতিষ্ঠার পর থেকে মানবিক সামাজিক ও জনকল্যান মুলক কাজে বিশেষ অবদান রেখে চলেছেন। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন। চট্টগ্রামে সৃষ্ট বন্যার কারণে দুর্গত এলাকায় সমিতির তাৎক্ষণিক সিদ্ধান্তে ব্যাপক ত্রাণ তৎপরতা চালানো হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের অন্তর্গত সাতকানিয়া ও বাঁশখালীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রায় আড়াইশো পরিবারের কাছে শুকনো খাবার যথা চাল, সয়াবিন, পিয়াজ, আলু, মসুর ডাল, লবন, মুড়ি ,বেলা বিষ্কুট, টোষ্টসহ আরো নিত্য প্রয়োজনীয় খাদ্য বিতরণ করা হয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের এই সামান্য উপহারের মাধ্যমে চেষ্টা করেছি কিছুটা হলেও দূর্গত মানুষের পাশে দাঁড়ানো। দেশের যে কোনো দূর্যোগে ও মানবিক কাজে সবসময় নিয়োজিত থাকার প্রাণপন চেষ্টা অব্যাহত রয়েছে চট্টগ্রাম সমিতির। এতে উপস্থিত ছিলেন সমিতির আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ নোমান, সহ সাধারণ সম্পাদক মোঃ সোলেমান চৌধুরী, এবং কার্য্যকরি পরিষদের সদস্য মেঃ সোবহান সহ যাদের অক্লান্ত পরিশ্রমেই এই বিশাল কষ্টসাধ্য কর্মসূচি সম্পন্ন হয়েছে, সেই সাথে যারা আর্থিক অনুদান এবং মূল্যবান পরামর্শ দিয়ে আমাদেরকে সাহস যুগিয়েছেন, সর্বোপরি ত্রাণ কার্যক্রম পরিচালনা কমিটির আহ্বায়ক, অর্থ সচিব সহ এবং সম্মানিত সদস্য বৃন্দ, সকলের কাছে সমিতির পক্ষ হতে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
দরবারে গাউছে হাওলাপুরী : বোয়ালখালী উপজেলায় সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে দরবারে গাউছে হাওলাপুরী। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন পানিবন্দি এলাকায় বন্যার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার ও শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করেন হাওলাপুরী রেসকিউ টিম। ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, দরবারে গাউছে হাওলা শরীফ শিবলী মঞ্জিলের সাজ্জাদানশীন পীরজাদা শাহ সুফি সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী। এ সময় উপস্থিত ছিলেন, দরবারে গাউছে হাওলা শরীফ শিবলী মঞ্জিল, পীরজাদা সৈয়দ মনিরুল কুদ্দুস আকবরী, মাসরুর আহম্মেদ খানসহ ভক্ত, খাদেম ও নেতৃবৃন্দ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন। দরবারে গাউছে হাওলা শরীফ শিবলী মঞ্জিলের সাজ্জাদানশীন পীরজাদা শাহ সুফি সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী বলেন, বোয়ালখালী উপজেলা ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে ১২ শত জনকে রান্না করা খাবার ও ১২ শত জনকে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বাঁশখালী সফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্ট : বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় বানভাসী মানুষের মাঝে আলহাজ্ব সফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্ট ও বাশার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবুর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন আলহাজ্ব আবুল বশর আবু। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্বেচ্ছাসেবীরা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশা লাঘবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, দুর্নীতি দমন কমিশন (দুদক) নিযুক্ত বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরী, শিক্ষাবিদ মাওলানা দিদারুল আলম, হাফেজ মাওলানা আব্দুল কাদের রিয়াদি, ইসলামী চিন্তক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী, আবদুল্লাহ জায়েদ তানভীর প্রমুখ। অধ্যাপক ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী বলেন, সামপ্রতিক বন্যায় অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। এছাড়াও আলহাজ্ব আবুল বশর আবু সাতকানিয়া, পটিয়া, লোহাগাড়া, চকরিয়া ও পেকুয়াসহ বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ৯ দিনে ১০ হাজারের উপরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন : মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা এলাকার বন্যাকবলিত ১,৪০০ অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন। সমপ্রতি আয়োজিত এ মানবিক কর্মসূচির আওতায় দুর্গত পরিবারের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সাহাব উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা ও সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল কালাম, অ্যাডভোকেট শামসুল হুদা, গিয়াস উদ্দিন, ফাউন্ডেশনের সভাপতি আলহাজ হামিদ হোছাইন, সিনিয়র সভাপতি আব্দুল হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন এইচ এম ওসমান সরওয়ার এবং কুতুব উদ্দিন কোম্পানি। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য জহুরুল মাওলা, হোসাইন মাহমুদ, বেদারুল ইসলাম রুবেল, নুর মোহাম্মদ, শহীদ মনির, অ্যাডভোকেট শাহজাহান মনির,মাহমুদুল হক, রফিকুল ইসলাম, মোস্তফা রাসেল, মসউদ চৌধুরী, নেজাম উদ্দিন, মনছুর আলম, ইমাম হোসেন, ইমরান উদ্দিন, আবদুল মোমেন, মো. মহসিন ও ইয়াছিন আরফাতসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।












