জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন প্রত্যাশীর ৪৩তম বার্ষিক সাধারণ সভা সংস্থার প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি মনোয়ারা আখতার সিদ্দিকার সভাপতিত্বে এবং সহকারী পরিচালক (গর্ভননেন্স, এডভোকেসি এন্ড এডমিন) মো. সেলিমের সঞ্চালনায় গতকাল সকালে অনুষ্ঠিত হয়। সভাপতির উদ্বোধনের পর পবিত্র কোরআন, পবিত্র গীতা ও পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন প্রত্যাশী‘র সাধারণ পরিষদ সদস্য দিলারা বেগম। সভায় ৪২তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও কার্যক্রম প্রতিবেদন ২০২৫–২০২৬ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।
আর্থিক প্রতিবেদন ২০২৪–২০২৫ এবং খসড়া বাজেট ২০২৬–২০২৭সংগঠনের কোষাধ্যক্ষ জাফর আহমদের পক্ষে উপস্থাপন করেন সংস্থার সহকারি পরিচালক (ফিন্যান্স) মো. শফিউল বশর। সভায় উত্থাপিত প্রতিবেদনসমূহের উপর আলোচনা, পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। বিভিন্ন ইস্যুর উপর বক্তব্য রাখেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক আব্দুল হাই, মোহাম্মদ আলী, জান্নাতুন নাহার, সাধারণ পরিষদ সদস্য দিলারা বেগম, আইরিন পারভীন, ইয়াছমিন আরা বেগম, এস.এম নওশাদ হুদা, মো. নুরুল হক চৌধুরী, এডভোকেট আশীষ কিরণ দাশ প্রমুখ।
সভায় বিগত বছরের বিভিন্ন কার্যক্রমের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক মতামত ও সুপারিশ প্রদান করেন। একই সঙ্গে আগামী বছরে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং যুব উন্নয়নমূলক কার্যক্রম আরও সমপ্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (মাইক্রোফিন্যান্স) মোহাম্মদ নাছিম হায়দার, সংগঠনের সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












