টানা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব।
সদরঘাট থানা জামায়াত : টানা ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা। গত শুক্রবার সংগঠনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আমীর হারুনুর রশিদ দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানা আমীর এম এ গফুর এবং থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজী। উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের সার্বিক সমন্বয় ও সহযোগিতা করেন ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল মনসুর।

শহীদ ইদ্রিস ফাউন্ডেশন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় গতকাল সকাল ১০ টায় শহীদ ইদ্রিস ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য মো. ইউসুফ। ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. সেলিম উদ্দিন সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. আইয়ুব খান, সিরাজুল ইসলাম রাশেদ, নুরী মাহফুজা, চিকনদন্ডী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ–সভাপতি উত্তম বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জসীম, বিএনপি নেতা মো. সরোয়ার, হাজী মো. সেলিম, সরোয়ার জাহান পুতুল, চিকনদন্ডী যুবদল সভাপতি মো. এরশাদ, শাহনেওয়াজ জাহান মুন্না, রোকসানা আক্তার প্রমুখ।

বাকলিয়ায় ত্রাণ বিতরণ : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এতিম ও অসহায় বাকলিয়াবাসী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রিমা আকতার মহিলা কাউন্সিলর পদপ্রার্থী, বৃহত্তর বাকলিয়া ১৭ ১৮ ও ১৯ নং ওয়ার্ড। সভাপতিত্ব করেন মহিউদ্দিন মিজান, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব। সঞ্চালনায় ছিলেন মো. আব্দুল হালিম, সদস্য, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদ কাজেমী, সদস্য আব্দুর সবুর, মাহমুদুর রহমান পাখি, মো. সেলিম উদ্দিন, আব্দুল হালিম, মোহাম্মদ আব্দুর শ্বুকুর, আব্দুল আজিজ, জসীম উদ্দিন খোকনসহ প্রমুখ।

রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত : সুন্নী দাঈ উলামায়ে কেরামের সংগঠন রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের পক্ষ থেকে মহাসচিব মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরীর নেতৃত্বে একটি মানবিক টিম ১১ জুলাই বাঁশখালীর বন্যা দুর্গত এলাকায় ভালোবাসার উপহার (ত্রাণ) বিতরণ করে আসছেন। রাবেতা নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ পশ্চিম বাঁশখালীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। ঐ সমস্ত এলাকার জনগণ অভিযোগ করেন এখনো সরকারি কোনো সহায়তা উনারা পাননি। এলাকা পরিদর্শনকালে রাবেতার মহাসচিব এক সংক্ষিপ্ত বক্তব্যে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অতি দ্রুত বাঁশখালী কে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাড়ি–ঘর বিনির্মাণসহ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় এই অপূরণীয় ক্ষতি সামাল দেয়া সম্ভব হবে না। রাবেতা মানবিক টিমে সাথে ছিলেন দায়িত্বশীলদের মধ্যে যথাক্রমে মাওলানা আবুল কাশেম তাহেরী, মাওলানা মুখতার আহমদ রজভী, মাওলানা নুরুল আলম সাবেরী, মাওলানা ফরিদুল আলম রজভী, মাওলানা নিজামুদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা নূরুসসফা, মাওলানা আব্দুল মান্নান প্রমুখ। ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেছেন মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা আব্দুর রহিম সিরাজী, মোহাম্মদ সাকিবসহ গাউছিয়া মানবিক টিমের অন্যান্য নেতৃবৃন্দ।

বোয়ালখালী প্রেসক্লাব : বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে ভারী বর্ষণ ও জলবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী ও পৌর এলাকার ৮ ও ৯নং ওয়ার্ডে পরিদর্শনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, কার্যকরী সদস্য অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, সদস্য শাহা আলম বাবলু, মনির চৌধুরী রানা, সবুজ অরণ্য, শাহেদ আলম ছোটন এবং তাজুল ইসলাম মানিক।
গাউসিয়া কমিটি জামাল খান ওয়ার্ড শাখা : গতকাল গাউসিয়া কমিটি বাংলাদেশ জামাল খান ওয়ার্ড শাখার উদ্যোগে বাঁশখালী বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ করেন গাউসিয়া কমিটি নগর শাখার সাবেক সদস্য মুহাম্মদ ইমরান হোসেন জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা আবু বক্কর সিকদার, সাংগঠনিক শহিদুল ইসলাম, জামাল খাঁন ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সদস্য মোঃ আরজ মিয়া, মোহাম্মদ আলী জিন্নাহ, মোঃ দেলোয়ার, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ সাইমন, মোঃ সাজ্জাদ, মোহাম্মদ ইয়াসিন, মোঃ মহসিন, মোহাম্মদ লিটন প্রমুখ।

খুলশী থানা যুবদল : ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষে নগরীর খুলশী এলাকায় প্রায় তিন শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে খুলশী থানাধীন শাহির কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক মো. হেলাল হোসেন হেলালের নেতৃত্বে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেলাল হোসেন বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ–সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল, খুলশী থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মল্লিক আরশি, সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস মুন্না, আব্দুল আউয়াল টিপু, বাদশা আলমগীর, মোহাম্মদ কুদ্দুস, মো. সোহেল, কামরুল হাসান মামুন, মো. রাসেল, মানিক, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ সালাউদ্দিন, মো. জামাল, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ রাসেল, ছাত্রদল নেতা সদস্য মো. শাকিল, মো. সাত্তার, বিএনপি নেতা মো. কবির, মো. নুরুল ইসলাম, মো. কাশেম সহ স্থানীয় নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

ঘাসফুল : চট্টগ্রামে সামপ্রতিক অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে উন্নয়ন সংস্থা ঘাসফুল। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিনের সমন্বয়ে বৃহস্পতিবার স্থানীয় রায়পুর ইউনিয়নের গহিরা এলাকায় মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন ইউএনও– প্রতিনিধি ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এমডি. রাশিদুল হক, রায়পুর ইউনিয়ন পরিষদের সচিব মো. জাহাঙ্গীর আলম এবং ঘাসফুলের সহকারী পরিচালক মো. নাছির উদ্দিন, প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সৈয়দ মামুনূর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মোট ৪০০টি ত্রাণ ব্যাগ বিতরণ করা হয়। এছাড়াও গতকাল ১৬ জুলাই আনোয়ারা উপজেলার মালঘর ও কুনিরবিল এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যেও ১০০টি খাদ্যসামগ্রীর ব্যাগ ও প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।

আলোর দিশা ফাউন্ডেশন : আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে গত বৃহস্পতিবার বাঁশখালীর ৪ ও ৩নং ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হয়। মূল সড়ক থেকে ভেতরে অবস্থানকারী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তালিকা করে ত্রাণ দেওয়া হয়। মোট ১৫ আইটেমের খাবার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ত্রাণ হিসেবে দেওয়া হয়। ত্রাণ বিতরণে নেতৃত্ব দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ নুর হোসাইন। তাঁর সাথে ছিলেন কোষাধ্যক্ষ সালেহ আহমদ, ইসি সদস্য সহকারী অধ্যাপক ইকরামুল হক, হাফেজ মাও. আবুল কালাম, আজীবন সদস্য জাহাঙ্গীর প্রবাসী, মাওলানা শাইখুল হক, রক্তসেবা প্রধান জাকারিয়া আলম রিফাত, আইটি প্রধান মেহরাজ হোসেন ও পিআরও ফখরুল ইসলাম। সহযোগিতা করেন মাহি, শিহাব, তাহমীম, নিহাল, তাজবিদ, আবির, জিহান, মুহসিন, সিয়াম, সানজিদ, রিদোয়ান প্রমুখ। স্থানীয় প্রতিনিধি হিসেবে সহযোগিতা করেন ছগির আহমদ, জনাব সিফাত ও সামি।

বাকলিয়া ফয়জুল কদির ফাউন্ডেশন : নগরীর বাকলিয়ার চান্দা পুকুর পাড় আমজাদ আলী পণ্ডিত বাড়ি প্রাঙ্গণে গতকাল মাওলানা ফয়জুল কদির ফাউন্ডেশনের সহযোগিতায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় বেশকিছু পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণে অংশ নেন বাইতুল্লাহ জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল মতিন কোং, সমাজসেবক সেলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম, মো. সেলিম, শাহ জাহান, রনি, আরাফাত, মো. সবুর, মো. আকতার। আয়োজকরা জানান, অসহায়দের পাশে দাঁড়ানোর মতো মহৎ কাজ আর নেই। ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

আনোয়ারা ফাউন্ডেশন : আনোয়ারায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন আনোয়ারা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ জুলাই উপজেলার বন্যা কবলিত রায়পুর ও জুইদণ্ডী ইউনিয়নের দুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি নাছির উদ্দীন আহমদ শাহ্, সাধারণ সম্পাদক এম নুরুল হুদা চৌধুরী, সহসভাপতি সাংবাদিক আনোয়ারুল হক, সহসভাপতি এস এম জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাগর মিত্র, সিনিয়র নির্বাহী সদস্য হরিপদ চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ ফারুক, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজল বোস, দপ্তর সম্পাদক যীশু দাশ, সহ–সাংগঠনিক সম্পাদক জি এম মামুনুর রশীদ, নির্বাহী সদস্য অজয় চৌধুরী, এ এইচ এম নিজাম উদ্দিন চৌধুরী, এনামুল হক এনাম কাদেরী, সুবল সুদেব প্রমুখ।

হাটহাজারী খেলাফত মজলিস : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, এই দুর্যোগের সময় আপনারা একা নন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে হাটহাজারী মডেল থানার সামনে জেলা অডিটোরিয়াম হলে ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা ওজাইর আহমদ হামিদি। বিগত এক সপ্তাহের টানা বর্ষণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ খেলাফত মজলিস হাটহাজারী উপজেলা শাখার আয়োজনে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার আগে মাওলানা মামুনুল হক বন্যাদুর্গত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, শুকনো খাবার ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বিতরণ এবং মহান আল্লাহর নিকট দ্রুত এ দুর্যোগ থেকে মুক্তির জন্য দোয়া করেন। মুফতি ফখরুল ইসলাম নিজামপুরীর ও হাফেজ মাওলানা ফারুক এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রাণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন–কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আলী ওসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নাসির উদ্দিন মুনির, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা জাফরউল্লাহ নিজামী, চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, সাধারণ সম্পাদক মাওলানা রেদওয়ানুল ওয়াহিদ ও সাংগঠনিক সম্পাদক মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী প্রমুখ।

সাতকানিয়া জিয়াউর রহমান ফাউন্ডেশন : জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে উত্তর সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাহালিয়া আদর্শ গ্রাম, নুতুন চাগাছর, রাসুলাবাদ, কালিয়াশ, মাইশামুড়া, দোহাজারী ডাকবাংলোতে বন্যাকবলিত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ডা. ফারহানা চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজিব জাফর চৌধুরী, ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট ফাতেমা জোহরা, মোহাম্মদ সুজন মিয়া এবং জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের প্রভাষক।

লোহাগাড়া উপজেলা বিএনপি : সমপ্রতি টানা বর্ষণে সৃষ্ট বন্যায় লোহাগাড়ায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে তৃতীয় দফায় ত্রাণ সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৩শ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে লোহাগাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাউজান ইউনিয়ন বিএনপি নেতা মো. সেলিম। প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ–সভাপতি এস এম সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্যসচিব রমজানুল কবির জয়, যুগ্ম আহ্বায়ক মো. কফিল উদ্দিন, যুবদল নেতা মো. নাজিম উদ্দিন ও মাঈনুদ্দীন, মো. কায়েস উদ্দিন, মো. তাজুল ইসলাম, আরফাত হোসেন, ইকবাল হোসেন, আমিনুল ইসলাম আমিন, হামি হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আনোয়ারা উপজেলা প্রশাসন : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় পানিবন্দি পরিবারের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দীন। গতকাল বৃহস্পতিবার বারশত ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে আনোয়ারায় পানিবন্দী হয়ে উপজেলার রায়পুর, জুইঁদন্ডী, বারখাইন, বরুমছড়া, চাতরি, বটতলী, বারশত, পরৈকোড়া, হাইলধর, আনোয়ারা ও চাতরি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। আর এসব পানিবন্দি মানুষের পাশে মানবিক খাদ্য ও শুকনো খাবার সহায়তা নিয়ে প্রতিদিন বিভিন্ন গ্রামে বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন। এ সময় কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা মাঠ পর্যায়ে ত্রান বিতরণ তদারকি ও সহায়তা করেন।
রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বন্যাদুর্গত ১০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন। গত সোমবার সকালে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের হাতে ফাউন্ডেশনের কো–চেয়ারম্যান সাদীদ রেজা চৌধুরীর পক্ষে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন ফাউন্ডেশনের সদস্য শহীদুল ইসলাম শহীদ। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরৈকোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।












