চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৩২.১৭ কোটি টাকা। মোট ৩,০৬৪টি লেনদেনের মাধ্যমে মোট ৮৭.৮৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯১.৩৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৮৬৯.৮১ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ১০.০৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৩৯.৮৭। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৬.৫৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৫.২১ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,৬৭০.৪৫। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৬০,৬০৯.৪৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৩,৭২৩.১১ কোটি টাকা। সিএসইতে ৬১৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৬টির। এর মধ্যে দাম বেড়েছে ১০১টির, দাম কমেছে ১২৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টির।







