আইসিসি সভায় প্রথমবার যোগ দিয়েই বড় দায়িত্ব পেয়ে গেলেন তামিম ইকবাল। স্কটল্যান্ডে সমপ্রতি আইসিসি সাধারণ সভায় নতুন দুটি উপ–কমিটি গঠিত হয়েছে। ‘ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি’ নামে একটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিসিবি সভাপতিকে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে কাঠামোর আওতায় আনা, সেগুলোর স্বীকৃতি দেওয়া বা না দেওয়া এবং বিস্তারিত সবকিছু দেখভালের জন্য এই কমিটি গঠন করেছে আইসিসি। কমিটির অন্য সদস্যরা হলেন ক্রিকেট নামিবিয়ার সভাপতি রুডি ফন ফুরেন, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। আরেকটি কমিটির নাম ‘গভর্ন্যান্স রিভিউ কমিটি’, যেটির চেয়ারম্যান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এবং অন্য দুই সদস্য ক্রিকেট সাউথ আফ্রিকার প্রতিনিধি ড. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক রস রিভাজ।












