আব্দুল হান্নান মিরণ রেফারীজ এসো’র ১ম সহ- সভাপতি নির্বাচিত

| বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সাবেক ফিফা রেফারী ও সদস্য, রেফারীজ কমিটি, বাফুফে আব্দুল হান্নান মিরণ বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন নির্বাচনে ১৯৩ ভোট পেয়ে ১ম সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ সাবেক সহকারী ফিফা রেফারী শরীফুজ্জামান টিপু চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি মনোনীত হন। তাদের এই সাফল্যে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতি মো. হাবিবুর রহমান, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত পুলিশ কমিশনার (পদোন্নতিপ্রাপ্ত), যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপু,দপ্তর সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলা সহ সকল সদস্যদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে
পরবর্তী নিবন্ধআইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির প্রধান হলেন তামিম