লায়ন্স ক্লাব চিটাগাং পারিজাতের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে (২০২৬২০২৭) সেবাবর্ষের দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ এবং জেলা গভর্নর টিমকে সম্প্রতি সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি লায়ন আবদুর রহমান খোকন। পরে জাতীয় সংগীত পরিবেশন, আনুগত্যের শপথ এবং সাংস্কৃতিক পর্বে স্বাগত নৃত্য অনুষ্ঠিত হয়। পরে দায়িত্ব হস্তান্তর পর্বে বিদায়ী সভাপতি লায়ন আবদুর রহমান খোকন নবনির্বাচিত সভাপতি লায়ন মো. আনিসুল হক খানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

এরপর নতুন সভাপতি দ্বিতীয় পর্বের কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানে জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এবং মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন আইপিডিজি লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভিন মাহমুদ, কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন জিল্লুর রহমান ও জিএলটি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন মো. মুসা ও লেডি ডিজিকে শুভেচ্ছা, উত্তরীয় ও স্মারক প্রদান করা হয়। একই সাথে পিডিজি লায়ন সিরাজুল হক আনসারি, পিডিজি লায়ন শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, পিডিজি লায়ন কোহিনুর কামাল, লায়ন কামাল পাশাকে উত্তরীয় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন লায়ন আমজাদ হোসেন, লায়ন তারেক কামাল, লায়ন ওসমান গনি, লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, লায়ন জাহাংগীর মিয়া, লায়ন নারায়ন দেবনাথ, লায়ন সন্তোশ কুমার নন্দি, লায়ন মাহবুবুল হক খান, লায়ন হাসিনা খান, রিজিয়ন১ লায়ন সাব্বির আহমেদ প্রমুখ।

নতুন সদস্যদের শপথ গ্রহণের পর নতুন সদস্য এবং বিদায়ী সভাপতি লায়ন আবদুর রহমান খোকনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন হেলালউদ্দিন আহমেদ, জোন চেয়ারপারসন১ লায়ন মোহাম্মদ সাইফুল ইসলাম, কেবিনেট ট্রেজারার লায়ন মো. জিল্লুর রহমান, কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন পারভিন মাহমুদ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী, ২০২৫২০২৬ সেবাবর্ষের জেলা গভর্নর ও মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এবং প্রধান অতিথি জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগং পোর্ট সিটির সভা
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের আন্তঃবিভাগ উদ্বোধন