কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আনন্দ সন্ধ্যা শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে প্রবাসী বাংলাদেশিরা। অ্যাবাউট টাইম ইভেন্টস এবং অল কাউন্টি হোমকেয়ার –এর যৌথ উদ্যোগে রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জুইস সেন্টারে আয়োজন করেন তারা। খবর বিডিনিউজের।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তার পাশাপাশি গান শোনান সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। এ বি ওয়ালিউদ্দিন চৌধুরীর পরিকল্পনা ও সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন অল কাউন্টি হোমকেয়ারের চেয়ারওম্যান সিফা আমিন। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম ও বহুজাতিক সমাজের কাছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে গুরুত্বারোপ করেন।
তারা বলেন, সংস্কৃতির মাধ্যমেই মানুষের মধ্যে সমপ্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে ওঠে।












