কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্ত, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের অংশে বিভিন্ন স্পটে কয়েক দিনের টানা ভারী বর্ষণে সড়কের কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। অন্যদিকে এসব গর্তে পড়ে প্রতিনিয়ত বিকল হচ্ছে বিভিন্ন জেলা উপজেলা ও চট্টগ্রাম বন্দর থেকে আসা পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনও। প্রায় প্রতিদিন ঘটে চলেছে দুর্ঘটনাও।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ভাটিয়ারী, কুমিরা, মাদামবিবিরহাট, বাঁশবাড়িয়া, উপজেলা গেইট সংলগ্ন পৌর সদরের বাসস্ট্যান্ড, ফকিরহাটসহ বিভিন্ন স্পটে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তের কারণে যান চলাচল করছে অনেকটা ধীর গতিতে। শুধু তাই নয় সন্ধ্যার পর চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন শিল্প কারখানা থেকে পণ্যবাহী কাভার্ডভ্যান, ট্রাকলরি মহাসড়কে অনেক সময় যানজটে আটকা পড়ে। এ বিষয় সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী আবু সালেহ ফয়সাল বলেন, একটানা ভারী বর্ষণের কারণে সড়ক সংস্কারের কাজ করলেও তা স্থায়ী হবে না এবং কোনো লাভ হবে না। তাই বৃষ্টি কম থাকলে আজ মঙ্গলবার ১৪ জুলাই থেকে সড়কে পুরোদমে বিটুমিন এর কাজ শুরু করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার