কুতুবদিয়ায় বোটডুবিতে নিখোঁজ চার জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

বঙ্গোসাগরে ১২ জন জেলেসহ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতজনকে জীবিত ও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কঙবাজারের কুতুবদিয়া সৈকত থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। এর আগে ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটলে স্থানীয় বাসিন্দারা সাত জেলেকে জীবিত উদ্ধার করেন। নিহতরা হলেনকুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে মোহাম্মদ নাফিজ (২০), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০), কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)। এ ঘটনায় পেকুয়ার মগনামা ইউনিয়নের কাগপাড়ার নাছির উদ্দীন (২১) নামে এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম বলেন, বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামের ট্রলারটি ১২ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রলারটি ডুবে যায়।

কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) ফারুক আহমেদ বলেন, সাগরে ট্রলারডুবির ঘটনায় চারজেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। আইনি পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুট
পরবর্তী নিবন্ধবাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন প্যাকেজ ভিসা