চিটাগাং ক্লাব লিমিটেড (সিসিএল) আয়োজিত ৭ম এলিট পেইন্ট কর্পোরেট টেবিল টেনিস (টিটি) ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১১ জুলাই চিটাগাং ক্লাব অডিটরিয়ামে সম্পন্ন হয়। অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটগাং ক্লাব লিমিটেডের চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ) এবং প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এলিট পেইন্ট গ্রুপের চেয়ারম্যান ফিরোজ আহমেদ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাডমিন্টন বিভাগের মেম্বার ইনচার্জ মো. কামরুজ্জামান লিটন এবং টেবিল টেনিস বিভাগের মেম্বার ইনচার্জ শেখ হাছান জামান। অনুষ্ঠানে সিসিএল জেনারেল কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার ফরহাদ, জেনারেল কমিটি মেম্বার জাবেদ হাসেম (নান্নু),ডা. ফাহিম হাসান রেজা, দিলদার আহমেদ দিলু, মোহাম্মদ মহিউদ্দিন, এডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম ও টুর্নামেন্ট কো–অর্ডিনেটর ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান (সাজ্জাদ) সহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী স্বাগতিক চিটাগাং ক্লাব লিঃ (সিসিএল) এর দুটি টিম সহ ১৩টি কর্পোরেট টিমের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। টেবিল টেনিসে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় যথাক্রমে সিসিএল পাওয়ার হিট্স ও সিসিএল স্ম্যাশার্স। ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় যথাক্রমে এশিয়ান গ্রুপ ও সিসিএল পাওয়ার হিট্স। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাব সচিব কমা. মো. শাহনেওয়াজ কবির, বিএন (অব.)।












