চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় অসহায় পরিবারের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন জাসাস চট্টগ্রাম মহানগরের সভাপতি এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)। তার ব্যক্তিগত উদ্যোগে চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া (যতরকূল) গ্রাম, বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন ও সাতকানিয়া উপজেলার ডলু খালসংলগ্ন বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়। এ কার্যক্রমের সার্বিক সমন্বয় করেন তাঁর ভাই সমাজসেবক মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী। মানবিক সহায়তা প্রদানকালে এস.এম আহসানুল কবির চৌধুরী (টিটু) বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো কোনো দয়া নয়, এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমি সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি। সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সবাইকে বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাই। প্রেস বিজ্ঞপ্তি।











