বন্যাদুর্গতদের পাশে গাউসিয়া কমিটি বাংলাদেশ

| সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অঙ্গসংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ। এ উপলক্ষে কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় বন্যাদুর্গতদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌছে দিতে গত শনিবার দিনরাত প্যাকেজিংয়ের কাজে ব্যস্ত সময় পার করেন সংগঠনটির শতাধিক নেতাকর্মী। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ মনজুর আলম মনজু, সদস্য মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), আশফাক আহমেদ, মাহমুদ নেওয়াজ, মোহাম্মদ হোসাইন খোকন, মোহাম্মদ ইলিয়াছ, আনজুমান ট্রাস্টের ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, সদস্য সাদেক হোসেন পাপ্পু, হাফেজ মারুফুর রহমান, মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ারসহ গাউসিয়া কমিটি ও আনজুমান ভলান্টিয়ার টিমের অন্যান্য নেতৃবৃন্দ।

গতকাল রবিবার চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, পেকুয়াসহ বিভিন্ন জায়গায় পানিবন্দিদের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেন গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সাথে ছিলেন গাউসিয়া কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উল্লেখ্য, চট্টগ্রামের বন্যা কবলিত এলাকাসমূহে বন্যার শুরু হতেই ত্রাণসামগ্রী বিতরণ ও উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধচসিক সবসময় নগরবাসীর পাশে রয়েছে