পতেঙ্গায় ৪শ বোতল বিদেশি মদ জব্দ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গার আকমল আলী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল রোববার সকাল ৮টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ইপিজেড থানাধীন আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এ অভিযান পরিচালনা করে। বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আকমল আলী ঘাট এলাকায় মাদক কারবারিদের একটি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা বিদেশি মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিলাইছড়ির পানি নামলেও নতুন করে প্লাবিত বরকল
পরবর্তী নিবন্ধভেলায় ভাসানো হয়নি লাশ, দাবি পরিবারের