নগরীর অক্সিজেন এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার বিকাল ৫টার দিকে অক্সিজেনের শহীদ নগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম সাদেক বাচ্চু। দুর্বৃত্তরা তার হাত, পা এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে।
ব্যবসায়ী সাদেকের স্ত্রী নাসরিন সুলতানা জানান, তার স্বামী অক্সিজেনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শহীদ নগর এলাকায় এক আত্মীয়ের জানাজার নামাজ পড়তে যান। জানাজা শেষে কবরস্থানে জেয়ারত করে বের হওয়ার সময় কয়েকজন স্থানীয় দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পায়ে, পিঠে, হাতের তালুতে গুরুতর আহত করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
তিনি জানান, তার স্বামীর শরীরের বেশ কয়েকটি স্থানে সেলাই হয়েছে। সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে থানায় মামলা করা হবে। হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, তার স্বামীর সাথে কারো শত্রুতা নেই। তারা কেন হামলা চালিয়েছে বুঝতে পারছি না।












