বিশ্বকাপে খেলে যাওয়া দক্ষিণ আফ্রিকান ফুটবলারের মৃত্যু

| রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

দেশের হয়ে বিশ্বকাপ খেলে যাওয়ার দুই সপ্তাহের মাথায় পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন জেডেন অ্যাডামস। দক্ষিণ আফ্রিকার এই মিডফিল্ডারের বয়স হয়েছিল ২৫ বছর। দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার খবরটি নিশ্চিত করা হয়েছে। তবে অ্যাডামসের মৃত্যুর কোনো কারণ জানানো হয়নি। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে দলের তিনটি ম্যাচেই খেলেন অ্যাডামস। মেক্সিকোর বিপক্ষে আসর শুরুর ম্যাচে ও চেকিয়ার বিপক্ষে পরের ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচে বদলি হিসেবে নামেন তিনি। ম্যাচটি ১০ গোলে জিতেই প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠে তারা। পরে শেষ বত্রিশে টুর্নামেন্টের সহআয়োজক কানাডার বিপক্ষে হেরে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে কেপ টাউনের উপশহর স্কচক্লুফের একটি বাড়িতে অ্যাডামসের মৃতদেহ পাওয়া যায় এবং এই বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে তারা।

পূর্ববর্তী নিবন্ধপানির সঙ্গে ৮ দিনের লড়াই, অবশেষে স্ত্রী-সন্তান নিয়ে আশ্রয়ের সন্ধানে
পরবর্তী নিবন্ধইনজুরি নিয়েই দ্য হান্ড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ