‘সবচেয়ে বড়’ কোয়ার্টার-ফাইনালের জন্য প্রস্তুত সুইজারল্যান্ড

| শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলার চ্যালেঞ্জটা বুঝতে পারছেন মানুয়েল আকাঞ্জি, তবে রোমাঞ্চও কাজ করছে তার মধ্যে। বিশ্বকাপের মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া, সেটাও আবার কোয়ার্টারফাইনালে; নিজেদের জন্য এটাকে সবচেয়ে বড় ম্যাচ হিসেবে দেখছেন সুইজারল্যান্ড ডিফেন্ডার। কঠিন এই পরীক্ষার জন্য প্রস্তুত থাকার কথাও বলেছেন তিনি। শেষ ষোলোতে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪৩ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে দুই দলের লড়াই গোলশূন্য ড্র হয়। ৭২ বছর পর কোয়ার্টারফাইনালে ওঠা সুইসরা কখনও বিশ্বকাপের শেষ চারে খেলতে পারেনি। আসর শুরুর আগ থেকে নিজেদের ইতিহাস নতুন করে লেখার লক্ষ্যের কথা বলে আসছেন দলটির অনেকেই। সেই চাওয়া পূরণের পথে তাদের সামনে এবার বাধা আরেক লাতিন আমেরিকান দল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের বিপক্ষে বিশ্ব মঞ্চে খেলার অতীত অভিজ্ঞতা ভালো নয় সুইজারল্যান্ডের। আগের দুই দেখাতেই হেরেছিল তারা; ১৯৬৬ সালে ২০ এবং ২০১৪ সালে ১০ গোলে। সব মিলিয়ে, প্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত সাতটি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়ে পাঁচটিতেই হেরেছে সুইজারল্যান্ড, দুটিতে করেছে ড্র। সেই পরিসংখ্যানেও বদল আনার চ্যালেঞ্জ এখন তাদের সামনে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্যাকবলিত পরিবারের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগং
পরবর্তী নিবন্ধসিরিজ হারের ম্যাচে বাংলাদেশের জরিমানা