ফটিকছড়িতে বন্যার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

| শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ফটিকছড়ি উপজেলায় বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য রায়হানুল আনোয়ার রাহী, ফটিকছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা এম. . শহীদ ভূঁইয়া, ইউনিট লেভেল অফিসার জিয়াউল হক এবং যুব প্রধান মো. সিরাজুল করিম হিরোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের লেখাপড়া নির্বিঘ্ন রাখা, বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে বন্যাদুর্গতদের মাঝে আর্থিক সহায়তা