রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ৫:২২ পূর্বাহ্ণ

টালখাওয়া দেশ কে চায়

চতুর্দিকে তর্কাতর্কি

চতুর্দিকে দ্বন্দ্ব

কান থাকতেও বধির এখন

চোখ থাকতেও অন্ধ।

সংসদে কেউ, রাজপথে কেউ

বন্দনাতে লিপ্ত

না বুঝেও পোড়খাওয়া লোক

এমনি এমনি ক্ষিপ্ত।

এদিক ওদিক দেখছি কেবল

কে কীভাবে চেঁচায়

বলতে পারো ঘুড়ির মতো

টালখাওয়া দেশ কে চায়?

পূর্ববর্তী নিবন্ধদিব্যদৃষ্টি কল্যাণ ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধনাট্যান্দোলনে একজন মনি ইমাম এবং পঞ্চাশের দশক