চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ২০২৬ এর ফুটবল টুর্নামেন্ট আজ শনিবার থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে।
বেলা ৩:৩০টায় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আবুল হাশেম বক্করের সভাপতিত্বে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। বিশেষ অতিথি থাকবেন সিজেকেএস এ্যাডহক কমিটি সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, আর আর এনবি শিপিং এর ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম বাদশা। উদ্বোধনী খেলায় অংশ নেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ বনাম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি সাদা। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্কর ফুটবলপ্রেমীদের মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহ দেয়ার জন্য অনুরোধ করেছেন।










