খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত) এর তিন সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি এলজি ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে উপজেলার পিলাক এলাকায় বিশেষ টহল দল অভিযান চালায়। অভিযানে ইউপিডিএফ (প্রসীত) এর সদস্যদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন হ্লাপ্রুসাই মারমা, তেজেন্দ্র চাকমা ও বিশ্ব ত্রিপুরা।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন চৌধুরী বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।












