বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সানশাইন গ্রামার স্কুল। বিভাগীয় মহিলা কমপ্লেক্স মাঠে গত ১৮ জুন অনুষ্ঠিত ফাইনাল খেলায় সানশাইন গ্রামার স্কুল ৮৪ রানে আনন্দ সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। টসে জিতে সানশাইন ব্যাট করতে নেমে ২১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০২ রান করে। জবাবে আনন্দ সরকারি উচ্চ বিদ্যালয় ২১ ওভার খেলে ৫ উইকেটে ১১৮ সংগ্রহ করে।
ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের আদিল চৌধুরী। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। বিশেষ অতিথি ছিলেন বিসিবি পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার শহিদুর রহমান, ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু প্রমুখ।












