শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির জরুরি সভা গত শনিবার সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ। সভায় টুর্নামেন্টের সামগ্রিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সভায় ৯ টি উপ–কমিটি গঠন করা হয়। গঠিত উপ–কমিটির আহবায়করা হলেন : আপ্যায়ন : ইয়াসিন চৌধুরী লিটন, সাজসজ্জা : হারুণ জামান, মিডিয়া : শওকত আজম খাজা, অভ্যর্থনা: কাজী বেলাল, প্রচার : আহামেদুল আলম রাসেল, মাঠ পরিচালনা : হাজী মোহাম্মদ সালাউদ্দিন, শৃঙ্খলা : শাহ আলম, বাছাই কমিটি : মো. মামুন উদ্দিন ও নিষ্পত্তি কমিটি : ইসকান্দর মির্জা। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আবদুর সাত্তার, এম এ হান্নান, এস এম আবুল ফয়েজ, জাহাঙ্গীর আলম দুলাল, টুর্নামেন্ট কমিটি ও সিডিএসএ এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, মাহাবুব রানা, এম এ সবুর, নুরুউদ্দিন হোসেন নুরু, মো. ইসমাইল বালি, আনোয়ার হোসেন লিপু, আবু মুসা, দিদারুল আলম চৌধুরী, দিলশাদ আহামেদ, নজরুল বাবু প্রমুখ।












