এমদাদ আলী প্রাথমিক বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতা

| শনিবার , ২০ জুন, ২০২৬ at ১০:১০ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় নগরীর চন্দনপুরায় এমদাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণিতে গত ১৬ জুন গল্প আহরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পৃষ্ঠপোষকতা করেন প্রধান শিক্ষক ইমা দাস। বিচারক ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকেয়া বেগম ও সহকারী শিক্ষক কানিজ ফাতেমা।

শুরুতে শিক্ষার্থীদের গোলাপ ও শাপলা দলে ভাগ করা হয়। উদয়ন থেকে নেওয়া ‘তিন কন্যা’ গল্পটি দুইবার শিক্ষার্থীদের পাঠ করে শোনানো হয়। পাঠপর্ব শেষে শিক্ষার্থীদের মধ্য থেকে ৪র্থ শ্রেণির মো. সাইফুল ইসলাম, আবরার নাদিম রাইয়ান, সাগরিকা দাশ, ছুমিয়ুন নাহার, জেরিন আক্তার জুঁই এবং ৫ম শ্রেণির সানজি আরা নুসরাত প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর প্রতিযোগীরা ১৫ মিনিট ধরে গল্প লেখা প্রতিযোগিতায় অংশ নেয়। বিচারক শাপলা দলকে বিজয়ী ঘোষণা করেন।

প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছুমিয়ুন নাহার। এই আয়োজনের সঞ্চালক ছিলেন আহরণ উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালী ও কর্ণফুলীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে যুবলীগ নেতা গ্রেপ্তার