তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত বাফুফে অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের খেলায় চট্টগ্রাম জেলা দল এবার ড্র করেছে মাগুরা জেলা দলের সাথে। গতকাল ১৭ জুন ঢাকা বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম তাদের তৃতীয় ম্যাচে ১–১ গোলে ড্র করে মাগুরার সাথে।












