অরিন্দমের নাট্য কর্মশালা

| বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:৩৯ পূর্বাহ্ণ

নাট্যচর্চা ও অভিনয় দক্ষতা বিকাশের লক্ষ্যে ‘অভিনয়ে হোক আত্মপ্রকাশ, থিয়েটারেই জীবনের বিকাশ’ স্লোগানে অরিন্দম নাট্য সম্প্রদায় আয়োজিত ২২ ঘণ্টার বিশেষ নাট্য কর্মশালার শেষ পর্ব গত ১৫ জুন অনুষ্ঠিত হয়। ৫ দিনব্যাপী কর্মশালায় ২৩ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন নাট্যব্যক্তিত্ব ড. সাইদুর রহমান লিপন, মোকাদ্দেম মোর্শেদ ও বাপ্পা চৌধুরী। এতে অভিনয়ের বিভিন্ন কৌশল, মঞ্চচর্চা, নাট্যভাবনা ও সৃজনশীলতা বিকাশের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীরা নাটকের নান্দনিকতা, চরিত্র নির্মাণ এবং মঞ্চ উপস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে হাতেকলমে ধারণা লাভ করেন।সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করেন অভিনেত্রী ও নির্দেশক শুভ্রা বিশ্বাস। উপস্থিত ছিলেন অরিন্দম নাট্য সম্প্রদায়ের প্রেসিডেন্ট আকবর রেজা, শিশির দত্ত, মুনীর হেলাল, সাবিরা সুলতানা বীণা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া উপজেলার বাগীশিপের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধঅভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে হালিশহরে মানববন্ধন