শিশুসাহিত্যিক অরুণ শীলের কিশোরকবিতা ‘রোদের ফুল’ ও ‘ছোটোদের আবৃত্তির ছড়া আবৃত্তির কবিতা’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, বাংলাদেশের কিশোরকবিতা চর্চায় চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করছে। যাঁরা নিয়মিত ছড়াচর্চা করেন, তাঁদের অনেকেই এখন কিশোরকবিতা চর্চায় নিবেদিত হয়ে পড়েছেন। তাঁরা নতুন নতুন চিন্তা এবং নতুন নতুন ধারণা নিয়ে সাহিত্যের এ ধারাকে আরো বেগবান করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে অরুণ শীল অন্যতম। কিশোরকবিতার স্নিগ্ধ কোমল ও কমনীয় রূপের সঙ্গে কবিতার রচয়িতাদের গভীর অনুরাগ মনকে উদ্বেলিত করে তোলে।
গত ১৪ জুন চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। বক্তব্য রাখেন কবি আজিজ রাহমান, শিশুসাহিত্যিক আবুল কালাম বেলাল, কবি অমিত বড়ুয়া, বাচিকশিল্পী আয়েশা হক শিমু। কবি মর্জিনা আখতারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক বাসুদেব খাস্তগীর। আলোচনায় অংশ নেন নাসের রহমান, সনজীব বড়ুয়া, দীপক বড়ুয়া, হৃদয় হাসান বাবু, কাঞ্চনা চক্রবর্তী, জসিম উদ্দিন খান, মিজানুর রহমান শামীম, কাসেম আলী রানা, নাজিম উদ্দীন, জলি পারিয়াল। আবৃত্তি পরিবেশন করেন সৌভিক চৌধুরী, সিমলা চৌধুরী, সোমা মুৎসদ্দী, প্রিয়াংকা সরকার, যারীন সুবাহ, গান পরিবেশন করেন বনানী শেখর রুদ্র। শুভেচ্ছা জানান রিটন কুমার বড়ুয়া, ইসমাইল জসীম, সনজিত দে, প্রদ্যোতকুমার বড়ুয়া, সুসেনকান্তি দাশ, কানিজ ফাতিমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











