চট্টগ্রামে এলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল

খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৮:৩১ পূর্বাহ্ণ

ঢাকায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। এবার শুরু হবে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ। এ সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সিরিজের তিনটি খেলাই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিকেল ৩টার দিকে ক্রিকেটার, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের বহনকারী দলটি চট্টগ্রামে পৌঁছায়। বাংলাদেশ দল আসে রাত ৮টায়। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুই দলের সদস্যদের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগরীর টিম হোটেল রেডিসন ব্লু বে ভিউতে নিয়ে যাওয়া হয়। দলের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও হোটেল এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার অস্ট্রেলিয়া দলের অনুশীলনের কথা রয়েছে। সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত তারা অনুশীলন করবেন। বাংলাদেশ দল অনুশীলন করবে বিকাল ২টা হতে বিকাল ৪টা পর্যন্ত। আগামীকাল বুধবার দুপুর ২টায় সিরিজের ১ম ম্যাচটি অনুষ্ঠিত হবে। সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক বাংলাদেশের কাছে ২১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে অস্ট্রেলীয়দের।

পূর্ববর্তী নিবন্ধযুক্তিতর্ক শুনানি আজ
পরবর্তী নিবন্ধঅর্থনীতির পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার