ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রাঙামাটি সদর উপজেলা পর্যায়ে টেবিল টেনিস প্রতিযোগিতার (অনূর্ধ্ব–১৫) পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহা. শাহজাহান। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমান।












