মাস্টার্স ক্রিকেটে রিলায়েন্সের জয়

| রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

ইস্পাহানি মাস্টার্স টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নবম ম্যাচে রিলায়েন্স স্পোর্টস ৩ উইকেটে চট্টগ্রাম লিজেন্ডসকে হারিয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম লিজেন্ডস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে রিলায়েন্স স্পোর্টস ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। রিলায়েন্স স্পোর্টসের বেলাল হোসেন ম্যাচসেরার পুরস্কার লাভ করেন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিনিয়র আম্পায়ার ওমর ফারুক।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ হালিশহরে প্রীতি ফুটবল ম্যাচ
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে চট্টগ্রামের হার