১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশের ব্যাপক প্রস্তুতি

| শনিবার , ১৩ জুন, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আজকের ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জুন জামায়াতে ইসলামীর মহানগরী কার্যালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ও জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের জনগণ আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং নাগরিক দুর্ভোগে অতিষ্ঠ। জনগণের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করতে বিভাগীয় সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফতে মজলিসের চট্টগ্রাম মহানগরী সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, নেজামে ইসলাম পার্টির মহানগরী আমির মাওলানা জিয়াউল হোসাইন, জামায়াতে ইসলামীর দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, জাগপার মহানগরী সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস, এলডিপির মহানগরী সভাপতি সৈয়দ গিয়াসুদ্দিন আলম, বাংলাদেশ লেবার পার্টির মহানগরী সভাপতি আলাউদ্দিন আলী, খেলাফত মজলিসের মহানগরী সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, জামায়াতের মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সল মুহাম্মদ ইউনুস, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগরী সেক্রেটারি মাওলানা রিদোয়ানুল হক, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা মুবিনুল হক এবং বাংলাদেশ লেবার পার্টির চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি মো. আফসার উদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দক্ষিণ জেলা জামায়াত : লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের আজকের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে দক্ষিণ জেলার জামায়াতের উদ্যোগে সাতকানিয়া কেরানীহাটে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে একইভাবে বিভাগীয় সমাবেশের সমর্থনে বিভিন্ন উপজেলায় স্বাগত মিছিল করা হয়।

দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে সাতকানিয়ার কেরানীহাটে মিছিল অনুষ্ঠিত হয়। এতে এনসিপি জেলা যুগ্ম সমন্বয়ক সিফাত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা নোমান উদ্দিন, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দীন, উত্তর সাতকানিয়া সাংগু থানার আমির মাস্টার সিরাজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোহাগাড়া জামায়াত : জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আমির আসাদুল্লাহ ইসলামাবাদীর নেতৃত্বে আমিরাবাদ বটতলী শহরে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির অধ্যাপক আবু তাহের, সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান প্রমুখ উপজেলা নেতৃবৃন্দ।

বাঁশখালী জামায়াত : বাঁশখালী উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা ইসমাইলের নেতৃত্বে বাঁশখালী পৌরসভায় মিছিল অনুষ্ঠিত হয়। এতে বাঁশখালী পৌরসভার আমির অধ্যক্ষ মাওলানা আবু তাহের, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বোয়ালখালী, চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী উপজেলায় প্রচারণা মিছিল ও গণসংযোগ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার সঙ্গে মূল্যবোধের সমন্বয়েই গড়ে ওঠে সমৃদ্ধ জাতি
পরবর্তী নিবন্ধআনোয়ারা বেগম