মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের ত্রাণ ও দুর্যোগ মোকাবিলা সেলের উদ্যোগে সারাদেশব্যাপী তীব্র তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়েছে। গতকাল মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নুর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় সাধারণ সম্পাদক আজাদ হোসেনের সঞ্চালনায় ও এরশাদুল আলম চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মুহাম্মদ আক্কাস উদ্দিন চৌধুরী দৌলত, সিনিয়র সদস্য মুহাম্মদ ফারুকুল ইসলাম জাবেদ, সিনিয়র সদস্য মুহাম্মদ সাইফুউদ্দিন হাসান তালুকদার, উপজেলা ক জোনের সাংগঠনিক সমন্বয়কারী হাবিবুল ইসলাম চৌধুরী, আলাউদ্দিন আমিরি, সহ সভাপতি শামসুদ্দোহা চৌধুরী রোকন, সহ সভাপতি জসিম উদ্দিন, সহ সভাপতি রাসেল শেয়ান, সহ সাধারণ সম্পাদক আতাহার ইসরাক আসিফ, সাংগঠনিক সম্পাদক কাজী বখতিয়ার উদ্দিন ও কার্যকরী পরিষদের সদস্যরা। মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ফোরকান। পরিশেষে দেশে এবং প্রবাসীদের জন্য দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।









