নগরীর আকবর শাহ থানাধীন সিটি গেইট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে সিটি গেইটে পুলিশ চেকপোস্টের সামনে রিল্যাক্স পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আকবর শাহ থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আকবার শাহ থানার ওসি মো. কামরুজ্জামান। গ্রেপ্তারকৃতরা হলেন মকবুল হোসেন (৪২), ইয়াছিন আরাফাত, মো. নুর উদ্দিন (২০), মোহাম্মদ রাফি হোসেন রাফি (১৯), জাহিদুল ইসলাম (২৩), শাহাদাত হোসেন তামিম (১৯), আশরাফুজ্জামান রাহিম (১৯), ওয়াহিদ উদ্দিন ওহিদ (২০)।
থানার এসআই (নি.) শামসুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে তল্লাশি চালানো হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মী বলে স্বীকার করে। পরবর্তীতে এই ৮ আসামিকে আটক করা হয়।












