লন্ডনে ইলিয়াস কাঞ্চনের দ্বিতীয় ধাপের চিকিৎসা চলছে

| সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

মস্তিষ্কের টিউমার আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল হয়নি। লন্ডনে তার কেমোথেরাপির দ্বিতীয় ধাপের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। তিনি বলেন, ‘উনার শারীরিক অবস্থা কখনো একটু উন্নতি হচ্ছে, আবার কখনো কিছুটা অবনতি হচ্ছে। উনার কেমোথেরাপির দ্বিতীয় ধাপ চলছে, যা জুলাই মাস পর্যন্ত চলবে।’ খবর বিডিনিউজের।

চিকিৎসা চলাকালে ইলিয়াস কাঞ্চনকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন লিটন। তিনি বলেন, ‘উনার ট্রিটমেন্ট পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত উনি কবে দেশে ফিরবেন, সেটা এই মুহূর্তে নিশ্চিত করে বলা মুশকিল। তবে জুলাইয়ে দ্বিতীয় ধাপের চিকিৎসা শেষে যদি চিকিৎসক অনুমতি দেন, তাহলে হয়ত অগাস্টে কিছু সময়ের জন্য তিনি দেশে আসতে পারেন। মানে পুরোপুরি চিকিৎসকের সিদ্ধান্তের ওপর তার দেশে ফেরা নির্ভর করছে।’

গত বছরের এপ্রিল থেকে লন্ডনে মেয়ের বাসায় আছেন ইলিয়াস কাঞ্চন।

পূর্ববর্তী নিবন্ধআনুশেহ এখন যাত্রা’র মা
পরবর্তী নিবন্ধজন্মদিনে লাকী আখান্দের সুরে এল ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’