চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের সামগ্রিক কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম। গতকাল রবিবার একইদিনে তিনি প্রকল্পের পয়ঃপাইপ নেটওয়ার্ক সাইট এবং হালিশহরস্থ পয়ঃশোধনাগার নির্মাণ সাইট পরিদর্শন করেন। পরিদর্শনে ব্যবস্থাপনা পরিচালকের সাথে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসা’র উপ ব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার সরকার, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, আলোচ্য প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, উপ প্রকল্প পরিচালক আব্দুর রউফ। এছাড়াও উপস্থিত ছিলেন চটগ্রাম ওয়াসা’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।












