চট্টগ্রাম প্রবাসী কিংস ও খুলশী ওয়েলফেয়ারের জয়

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল

| রবিবার , ৭ জুন, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে শনিবার জয় পেয়েছে চট্টগ্রাম প্রবাসী কিংস ও খুলশী ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে চট্টগ্রাম প্রবাসী কিংস ৪০ গোলে চন্দনাইশ ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে। বিজয়ী দলের গোলদাতা জাফর ইকবাল ২টি, ন্যানি ক্যামেরোন ২টি। খেলার ম্যান অফ দ্যা ম্যাচ জাফর ইকবাল। দ্বিতীয় খেলায় খুলশী ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব ১০ গোলে খুলগাও আবিদ একাদশকে পরাজিত করে। গোলদাতা মং। তারা দিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন খুলশী ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক রনি।

দুটি খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম ওয়াসার এমডি জানে আলম সেলিম ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন। এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোশাররফ হোসেন দীপ্তি, মাহবুব আলম, আমজাদ আহসান, ডা. একে এম আশরাফুল করিম, ফজলুল হক সুমন, এডভোকেট ফিরোজ আলম, মিয়া মো. হারুন, হাবিবুর রহমান মাসুম, হেলাল হোসেন, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, এইচ এম হাসান, মোহাম্মদ সাগির, মামুনুর রশিদ মামুন, মনোয়ার হোসেন মানিক, শাখাওয়াত কবির সুমন, রাসেল খান, আরিফুর রহমান মাস্টার, বাদশা আলমগীর, আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। আজ ৭ জুন বিকাল ৩.৩০টায় কাজল ফুটবল একাডেমি বনাম ভাটিয়ারী ফুটবল একাডেমি, সীতাকুণ্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রীতি ফুটবল ম্যাচে প্রবাসী একাদশ জয়ী
পরবর্তী নিবন্ধচিটাগং রয়্যালস ও আগ্রাবাদ মাস্টার্সের জয়