সুস্থ সাংস্কৃতিক চর্চাকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিকশিত করতে হবে

দেশীয় সাংস্কৃতিক সংসদ মহানগরের শিল্পী সমাবেশ

| রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বাচিকশিল্পী শরিফ বায়জিদ মাহমুদ বলেন, সাংস্কৃতিক কর্মীদের দায়ী ইলাল্লাহর ভূমিকায় অবতীর্ণ হয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চাকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিকশিত করতে হবে। সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপসংস্কৃতির চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রসর হতে হবে। তিনি সাংগঠনিক মাস উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শিল্পী সমাবেশে এসবকথা বলেন। সমপ্রতি চট্টগ্রাম প্রেসক্লাবে দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বাচিকশিল্পী শরিফ বায়জিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা অধ্যক্ষ নুরুল আমিন এবং শিক্ষাবিদ নুরুনবী। সংগঠনের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে মহাগ্রন্থ আলকুরআনের শিক্ষা পেশ করেন সেক্রেটারিয়েট সদস্য মাওলানা এনামুল হক। সংগীত পরিবেশন করেন শিল্পী আবুল আলা ফয়সাল। সমাবেশে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ক্যাটাগরির শতাধিক শিল্পীর উপস্থিতির পাশাপাশি আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারিয়েট সদস্য শিল্পী শাহিদুল করিম খান, জোন সভাপতি রহমত উল্লাহ, শিল্পী জাকির হোসেন, শিল্পী আব্দুস শাকুর, সাইদুল ইসলাম, বিভাগীয় দায়িত্বশীল হোসনে মুরাদ তারিফ, মাহবুবুল মওলা রিপন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীরতুন্নবী (স.) মাহফিলের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধদি চিটাগং ট্রাস্টের সভা