দি চিটাগং ট্রাস্ট–বাংলাদেশের (সিটিবি) পরিচিতি সভা গত ৫ জুন হাজারী লেইনস্থ ট্রাস্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব প্রবাল দে। শিক্ষা সচিব অধ্যক্ষ অনুপ চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান দোলন কান্তি দাশ, প্রদীপ দাশ পরাগ, সৈকত ভট্টাচার্য্য, জিকু দত্ত, রাজীব দে শম্ভু, শ্যামল বিশ্বাস, রতন দে, ইঞ্জিঃ সৈকত দে, প্রসূণ চৌধুরী, অ্যাড. তৃষ্ণা ভট্টাচার্য্য, রূপনা চৌধুরী রুপা, শ্যামল বৈদ্য, কৃত্তিকা চক্রবর্তী, বিপ্লব চৌধুরী, লক্ষ্মী সরকার, বিভাষ দাশ, ঊষা আচার্য্য, প্রান্ত দেওয়ানজী, রানা দাশ, রয়েল চৌধুরী, তপন ধর, কাঞ্চন গুপ্ত, উত্তম কুমার বিশ্বাস, প্রবাল দত্ত, সমীর চক্রবর্তী, রঞ্জন কুমার দেওয়ানজী, পপি দে, সাগর দাশ, বিপ্লব দত্ত, দীপ্ত মল্লিক রাজ। সভায় আগামী ২১ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে বিশ্ব বাবা দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।










