প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঈমানী ঘোষণার শোকরিয়া দিবস উদযাপন করেছে বিশ্ব সুন্নী আন্দোলন। এ উপলক্ষে ৫ জুন বিশ্ব সুন্নী আন্দোলন চট্টগ্রাম জেলা কার্যালয় আগ্রাবাদ প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্টিত হয়।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। মুল দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।
ইমাম হায়াত বলেন, গাদিরে খুমের ঈমানী ঘোষণা ঈমানের অবিচ্ছেদ্ধ বিষয়। তিনি বলেন, গাদিরে খুমে সমস্ত সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে প্রাণাধিক প্রিয়নবী মাওলায়ে আলা তথা আহলে বায়াতকে ঈমান ও দ্বীনের মূল কেন্দ্র এবং সমগ্র উম্মতের জন্য কেয়ামত পর্যন্ত ইসলামের সর্বোচ্চ অনুসরণীয় আদর্শ মাপকাঠি ঘোষণা দান করেছেন।
আল্লামা আরেফ সারতাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আল্লামা শেখ রায়হান রাহবার, আল্লামা আবু আবরার চিশতী, আল্লামা জাকির আহসান, আল্লামা আহমদ শাহ মোরশেদ, আল্লামা হাফেজ ইলিয়াছ শাহ, আল্লামা রেজাউল কাওসার, আল্লামা খাজা রাশেদ, আল্লামা এমদাদ সাইফ, আল্লামা শেখ নয়ীম উদ্দিন, আল্লামা আওয়াল কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।












