পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

ফলদ বৃক্ষরোপণ পক্ষ উদ্বোধনকালে মহানগর জামায়াতের আমির

| শনিবার , ৬ জুন, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ শীর্ষক স্লোগানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ফলদ বৃক্ষরোপণ পক্ষের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার নগর জামায়াতের কার্যালয় মিলনায়তনে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ফলদ গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে নজরুল ইসলাম বলেন, প্রকৃতি ভিত্তিক সমাধান বাস্তবায়নে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ। পরিবেশ রক্ষায় ব্যক্তি, পরিবার, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, আবু হেনা মোস্তফা কামাল ও হামেদ হাসান এলাহী, কোতোয়ালী থানা আমির আমির হোসাইন, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজ, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, ওয়াসি উদ্দীন আনসারী, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ শহীদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতৈয়্যব (রা.) শাহ স্মরণে গাউসিয়া কমিটি জামালখান ওয়ার্ডের সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা