চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ২৭.৪০ কোটি টাকা। ২,৭৮৬টি লেনদেনের মাধ্যমে মোট ৫৭.৯৭ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮২.৩৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,২৬৮.০২ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.২৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৩০.১১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৭.৮৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৩৪.৫৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল ৪০.১১ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৪৩৫.০৩। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৩৪,৬৪৩.৯৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৭,৯৫৯.৩৫ কোটি টাকা। সিএসইতে ৬২২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৫টির, এর মধ্যে দাম বেড়েছে ১৫২টির, দাম কমেছে ৭৪টি আর অপরিবর্তিত রয়েছে ২৯টির।









