দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চান ব্যবসায়ীরা

চেম্বারের নেতৃবৃন্দের সাথে মার্কেট-এসোসিয়েশন নেতৃবৃন্দের সাক্ষাৎ

| শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৯:০২ পূর্বাহ্ণ

চিটাগাং চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টরসের সাথে চট্টগ্রামের বিভিন্ন মার্কেট ও এসোসিয়েশন নেতৃবৃন্দ গত ৩ জুন বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স হলে সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। চেম্বার সিনিয়র সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন, চেম্বার সহসভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন। সঞ্চালনা করেন চেম্বার পরিচালক আসাদ ইফতেখার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, আফসার হাসান চৌধুরী (জসিম), মো. জাহিদুল হাসান, এ এস এম ইসমাইল খান ও মো. সেলিম নুর, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি সালামত আলী, সাধারণ সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিলটন, নজরুল ইসলাম মামুন, তামাকুমুণ্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিপনী বিতান বণিক সমিতির সহসভাপতি ইলিয়াছ চৌধুরী, ফিনলে সাউথ সিটি দোকান মালিক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান, সানমার ওশান সিটি দোকান মালিক সমিতির সভাপতি হাজী মো. সফি, সাধারণ সম্পাদক মো. আহসান উল্লাহ, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন, চট্টগ্রাম বেকারী মালিক সমিতির সভাপতি কে এম মামুন রাজা, ফিনলে স্কয়ার শপ ওনার্শ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিয়া মো. খালেদ (জুয়েল), কামাল বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার, গোলাম রসুল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আকবর, আক্তারুজ্জামান সেন্টার দোকান মালিক সমিতির সহসভাপতি সরওয়ার কামাল, সাধারণ সম্পাদক মাহবুব কামাল ও সেন্ট্রাল প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি আবদুল গফুর পাটওয়ারী প্রমূখ।

চেম্বার সিনিয়র সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী তথা চেম্বার সদস্যদের ভোটে নির্বাচিত এই পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের কল্যাণে সরকারের সাথে সেতুবন্ধন হিসেবে কাজ করে যাবে। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের সাথে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা হবে। জ্বালানি সাশ্রয়ে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মার্কেট খোলা রাখার পরিবর্তে দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মার্কেটসমূহ খোলা রাখার ব্যবসায়ীদের অনুরোধের বিষয়টি সরকার সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন।

চেম্বার সহসভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন বলেন, জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে ব্যবসায়ীদের প্রদত্ত ট্যাক্স ও ভ্যাটের মাধ্যমে। সেই রাজস্ব দিয়ে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। মতবিনিময় সভায় বিভিন্ন মার্কেট এসোসিয়েশনের নেতৃবৃন্দ ট্যাক্স, ভ্যাট প্রদান ও নানা ধরনের হয়রানির কথা উল্লেখ করে অতীতের মত চিটাগাং চেম্বারকে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানান। নেতৃবৃন্দ আরও বলেনসরকার নির্ধারিত সময়ের পরিবর্তে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখা এবং বর্তমান ভ্যাট প্রদান পদ্ধতি রহিত করে প্যাকেজ পদ্ধতিতে ভ্যাট প্রদান প্রথা চালু করতেও চেম্বার নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএবারের বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী ফুটবলার মেক্সিকোর গিলবার্তো মোরা
পরবর্তী নিবন্ধদিল্লিতে আগুনে নিহতদের একজন বাংলাদেশি : হাই কমিশন