রাউজান উপজেলার আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারে ৭ দিন ব্যাপী বিদর্শন ভাবনা অনুশীলন কর্মশালা গত মঙ্গলবার শেষ হয়েছে। এই কর্মশালার আয়োজন করে বিহার পরিচালনা পরিষদ ও বিহারের উপাসক–উপাসিকাগণ। এতে প্রধান অতিথি হিসেবে ধর্মদেশনা প্রদান করেন হাটহাজারী উপজেলার গুমানমর্দন আরিয়া চতুরার্যসত্য আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক আরিয়া ওয়েংসা থেরো। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারের অধ্যক্ষ সংঘানন্দ মহাথেরো। স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. রূপেন বড়ুয়া বাবলা। অসীম কুমার বড়ুয়া মুকুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রকৌশলী প্রদীপ কুমার বড়ুয়া, পুষ্পেন বড়ুয়া কাজল, শরণপাল ভিক্ষু, প্রকাশ চন্দ্র বড়ুয়া, বোধিপাল বড়ুয়া, শিক্ষক যতীন্দ্র লাল বড়ুয়া, অসীম বড়ুয়া, অসীম বিকাশ বড়ুয়া, বাদল বড়ুয়া, পরেশ বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, শোভা বড়ুয়া প্রমুখ।











