জিয়াউর রহমান তলাবিহীন ঝুঁড়ির দেশকে টেনে তুলেছেন

শাহাদাত বার্ষিকীর আলোচনায় ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান

| বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৭:২৪ পূর্বাহ্ণ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, আমাদের বাংলাদেশের জন্ম সৃষ্টি এবং তার পিছনে জিয়াউর রহমানের যে চিন্তা ধারা ছিল সেটাই তাঁর উপর দায়িত্ব হিসেবে অর্পিত হয়েছে। তিনি দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে টেনে তুলে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। তিনি বলেন, আমরা চুয়াত্তরের দুর্ভিক্ষ দেখেছি, আমরা কিন্তু চুয়াত্তরে দেখেছি রেশন কার্ডের জন্য রোদের মধ্যে দীর্ঘলাইন দিয়ে সামান্য কিছু চাল, ডাল, চিনি এবং তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে। দুমুঠো খাবার জোগাড় করা খুব কঠিন হয়ে গিয়েছিল সে সময়। তাঁর ভাষায়, সে সময় আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা দুর্নীতি করেছেন। তারা ত্রাণের টাকা, কম্বলের টাকা এমন কোন টাকা নেই তারা দুর্নীতি করেননি।তিনি বলেন, আমাদের প্রেক্ষাপটটা বুঝতে হবে জিয়াউর রহমান কি ধরনের নেতা ছিলেন। একজন সৈনিক হয়েও কি পরিমাণ দেশপ্রেমিক ছিলেন। তিনি বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে দিয়েছেন।

তিনি গতকাল বুধবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কক্সবাজারের একটি কনভেনশন সেন্টারে এই আলোচনা সভায় জেলার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। জেলা বিএনপির সহসভাপতি আখতারুল আলম সভায় সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সাবেক সদস্য শওকত আলম শওকতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যক্ষ আকতার উদ্দিন চৌধুরী, এস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট সৈয়দ আহমেদ উজ্জ্বল, অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, কাজী শহিদুল্লাহ সিকদার, গিয়াস উদ্দিন আফসেল, মোস্তফা কামাল, শাহাব উদ্দিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক অনুপম বড়ুয়ার পিতার পরলোকগমন
পরবর্তী নিবন্ধআমানউল্লাহ খানের ‘সায়াহ্নের প্রণিধান’ গ্রন্থের পাঠ উন্মোচন