বাতাস

সৈয়দ জিয়াউদ্দীন | বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

নদীর ঢেউ বলে বাতাস

একটু ধীরে বও

কোথা থেকে উড়ে এলে

পথের কথা কও।

কোথায় তোমার আসল নিবাস

কোথায় তুমি রও

নদী পাড়ের সাদা কাশের

তুমি কিছু হও?

তোমার পিটে চড়ে শালিক

দোয়েল উড়ে যায়

তালের শাখে নেচে খেলে

বাবুইরা গান গায়।

সাদা মেঘের ভেলাগুলো

তোমার সাথে হেসে

বলে যেন মনের কথা

তোমায় ভালোবেসে।

পাহাড় নদী সবার সাথে

তোমার মিতালী

বলবেসবুজ ঘন বনে

তোমার বাড়ি কি?

পূর্ববর্তী নিবন্ধখরতাপে ক্লান্ত মন
পরবর্তী নিবন্ধপাখিটার নাম শুনলে