মহেশখালীতে মাদকসেবী যুবককে ১ বছরের কারাদণ্ড

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ৩ জুন, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

মহেশখালীতে মাদকসেবী যুবককে ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাত সাড়ে ৯টায় কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া ৪ নম্বর ওয়ার্ডে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, অভিযান পরিচালনাকালে মেহেদী হাসান (২৬) নামে এক যুবককে ৪ পিস ইয়াবা সেবনরত অবস্থায় ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড এবং ১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনস্বার্থে মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি আবু জাফর মজুমদার।

পূর্ববর্তী নিবন্ধ১০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ‘প্রতিভার খোঁজে’ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪৩০ শিক্ষার্থীর অংশগ্রহণ