পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, যারা দীর্ঘ ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে জাতিকে সঠিক ইতিহাস জানতে দেয়নি, তাদের বিচার হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস পূর্ণাঙ্গ হতে পারে না।
তিনি গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে পটিয়া উপজেলার মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহীদ জিয়ার রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফজল বারীক। বক্তব্য রাখেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান, থানার ওসি জিয়াউল হক, সাবেক মেয়র নুরুল ইসলাম, খোরশেদ আলম, মোজাম্মেল হক, গাজী আবু তাহের, মো. তৌহিদুল আলম প্রমুখ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ ও গোলাম কিবরিয়া প্রমুখ।












