বহদ্দারহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩ জুন, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

নগরের বহদ্দারহাটে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক পথচারী মারা গেছেন। গত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহদ্দারহাট মোড়ের কাশবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির ট্রাক ওই পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ওই পথচারী আনুমানিক মধ্য বয়সী যুবক। তার পরনে কালো প্যান্ট ও গায়ে চেক শার্ট ছিল।

চান্দগাঁও থানার ডিউটি অফিসর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। যুবকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধস্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সময় আরো তিন বছর