বান্দরবানে অপহৃত ঠিকাদার ও মুক্তিপণের টাকা উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদারকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহৃতের মুক্তিপণ বাবদ গ্রহণ করা তিন লাখ টাকাসহ অপহৃত সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের এক সদস্যকেও আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে প্রেসব্রিফিংয়ে বলিপাড়া ৩৮ বিজিবি জোনের কমান্ডার লে. কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, থানচি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদার মোঃ আমু হোসেনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। অপহরণের পর ভিকটিমের জীবননাশের আশঙ্কা এবং সন্ত্রাসী গ্রুপের সশস্ত্র উপস্থিতির কারণে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে ওঠে। খবর পেয়ে ভিকটিমের নিরাপত্তার কথা বিবেচনা করে তার পরিবার অপহরণকারীদের দাবিকৃত মুক্তিপণের অর্থ প্রদান করতে বাধ্য হয়। অপহৃতকে উদ্ধারে বিজিবি সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালায়। অভিযানে বিজিবি অপহরণের একদিনের মাথায় অপহৃত ঠিকাদারকে উদ্ধার করে। উদ্ধারকৃতের নাম মোঃ আমু হোসেন (৫০)। এসময় মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি। অপহরণকারীর নাম মাংলে ম্রো। আটকব্যক্তি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) জোন কমান্ডার লে. কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান, বিজিবির একটি চৌকস আভিযানিক দল তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ, পরিস্থিতি বিশ্লেষণ অপহরণকারীকে আটক করে।

অপহৃত ঠিকাদার ও মুক্তিপণের তিন লাখ টাকা উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধসাম্পান থেকে ৮০০ লিটার পাম অয়েল জব্দ, দুই চোরাকারবারি আটক
পরবর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের অটিজম সচেতনতা দিবস উদযাপন