নয়াদিল্লিতে সেরা হলো নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’

| শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশি নির্মাতা নুরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘মানুষের বাগান’ আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি বড় অর্জন এনে দিয়েছে।

গত ১৫ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক চলচ্চিত্র উৎসবে ছবিটি সোশ্যাল সাবজেক্ট ক্যাটাগরিতে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হয়েছে। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস (আইজিএনসিএ)-এ আয়োজিত অনুষ্ঠানে চলচ্চিত্রের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার প্রীতি রহমান। আয়োজকদের মতে, সামাজিক বিষয়বস্তুর শক্তিশালী উপস্থাপন ও মানবিক গল্প বলার কারণে ‘মানুষের বাগান’ স্বীকৃতি অর্জন করেছে।

পূর্ববর্তী নিবন্ধবোধনের রবীন্দ্র জন্মজয়ন্তী আজ
পরবর্তী নিবন্ধবিটিভি চট্টগ্রামের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’